ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৯তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ হয়েছে।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা মীর মোশাররফ হোসেন সোমবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
"মোট ৫০৬২ জন উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে ১৭২২ জনকে বিভিন্ন ক্যাডারে পদায়নের জন্য সুপারিশ করেছে পিএসসি", বলেন তিনি।
বিভিন্ন কারণে ৪৮ জনের ফলাফল স্থগিত করা হয়েছে বলেও জানান জনসংযোগ কর্মকর্তা।
গত ৬ জুলাই ২৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল ঘোষণা করা হয়। এতে মোট ৭ হাজার ২১৭ জন উত্তীর্ণ হয়। এদের মধ্যে সাধারণ ক্যাডারের ৩ হাজার ৪৯ জন, সাধারণ ও টেকনিক্যাল ক্যাডার ২ হাজার ৪৫০ জন এবং ১ হাজার ৭১৮ জন প্রফেশনাল ক্যাডারের।
গত ১৪ অগাস্ট প্রায় এক লাখ ২৪ হাজার পরীক্ষার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেয়। এতে উত্তীর্ণ হয় ১৩ হাজার ৫৩৬ জন।
২৯তম বিসিএস এর অধীনে মোট ১৫৮১ জনকে নিয়োগ দেওয়া হবে, যার ৪০১ জন সাধারণ ক্যাডারে ৪০১ জন এবং ১১৮০ জন টেকনিক্যাল ক্যাডারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএল/২০৩৯ ঘ.
bdnews24