২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনায়েতুরের বিরুদ্ধে 'গাড়ি মামলা' চলবে

সাংসদ কোটায় আনা গাড়ি কেনা নিয়ে এনটিভির এমডি এনায়েতুর রহমানের বিরুদ্ধে হওয়া মামলার কার্যক্রম চলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2011, 10:12 AM

Updated : 24 Aug 2022, 02:36 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংসদ কোটায় আনা গাড়ি কেনা নিয়ে এনটিভির এমডি এনায়েতুর রহমানের বিরুদ্ধে হওয়া মামলার কার্যক্রম চলবে। গাড়ি কেনা বিষয়ে ২০০৭ সালের ১৭ মার্চ পল্লবী থানায় একটি মামলা করেন র‌্যাবের উপ-পরিদর্শক ইউনুস। এ মামলায় পরে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযোগপত্র দাখিল করে এবং বিশেষ ট্রাইব্যুনাল-৪ অভিযোগ গঠন করে। ২০০৮ সালের ১৮ মে হাইকোর্ট ওই মামলা বাতিল করে রায় দেয়। ২০০৭ সালের নভেম্বরে ওই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে এনায়েতুর রহমানের করা রিট আবেদনের প্রেক্ষিতে ওই রায় দেয় আদালত। মামলাটি বাতিলে হাইকোর্টের দেওয়া ওই রায় সোমবার বাতিল করে প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ। আদালত একইসঙ্গে এই মামলার বিরুদ্ধে এনায়েতুর রহমানের করা রিট আবেদন 'ভ্রান্ত ধারণা প্রসূত' বলে বাতিল করেছে। দুদকের আইনজীবী এম এ আজিজ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আপিল বিভাগের এই রায়ের ফলে নিু আদালতে ওই মামলার কার্যক্রম চলতে আর কোনো বাধা নেই। স্কাই অটোস নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে তৎকালীন সাংসদ হারুন-অর-রশিদ শুল্কমুক্ত কোটায় একটি হামার জিপ আমদানি করেছিলেন বলে জানান এম এ আজিজ খান। পরে শুল্ক পরিশোধ না করেই ওই গাড়িটি এনায়েতুর রহমান কিনেছিলেন। মামলা বাতিলের বিরুদ্ধে দুদকের ২০০৯ সালের ১২ ফেব্র"য়ারি করা লিভ টু আপিল আবেদনে কোনো আদেশ না দিয়ে তা পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেয় চেম্বার আদালত। সোমবার সে লিভ টু আপিলের শুনানি শেষে মামলা চলার রায় দিলো আপিল বিভাগ। আদালতে এনায়েতুর রহমানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/কিউএইচ/পিডি/১৬১১ ঘ.