২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সেনবাগ পৌরসভা নির্বাচনে অনিয়মের তদন্ত শুরু

নোয়াখালীর সেনবাগ পৌরসভার নির্বাচনী অনিয়মের বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2011, 04:48 PM

Updated : 24 Aug 2022, 02:35 PM

নোয়াখালী, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর সেনবাগ পৌরসভার নির্বাচনী অনিয়মের বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। রোববার নারায়ণগঞ্জের মূখ্য বিচারিক হাকিম আরিফুর রহমান এই পৌরসভার নির্বাচনে অনিয়মের তদন্ত শুরু করেন। তিনি নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকরী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন। নোয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা জেলা জজ আদালতের অতিরিক্ত জেলা জজ বোরহান উদ্দিন আহম্মেদ নোয়াখালী পৌরসভার নির্বাচনী অনিয়মের তদন্ত সোমবার শুরু করবেন। উল্লেখ্য, ১৮ জানুয়ারি পৌর নির্বাচন চলাকালে ব্যাপক অনিয়ম, বিভিন্ন কেন্দ্রে হামলা-ভাংচুরসহ নানা অভিযোগে নির্বাচন কমিশন সেনবাগ পৌরসভার সবকয়টি এবং নোয়াখালী পৌরসভার ২৫টির মধ্যে ১৭টি কেন্দ্রের নির্বাচন বাতিল করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২২৩১ ঘ.