ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত বহুমাত্রিক লেখক হুমায়ুন আজাদের ওপর হামলাকারীদের বিচার দাবি করেছে বাংলা ভাষা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ।
আজাদের ওপর হামলার ষষ্ট বার্ষিকীতে রোববার সকালে অপরাজেয় বাংলা থেকে প্রতিবাদ মিছিল নিয়ে বাংলা একাডেমি সংলগ্ন এলাকায় আজাদের ওপর হামলাস্থলে পুষ্পস্তবক অর্পণ করে পরিষদ।
সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে পরিষদের আহ্বায়ক রফিকউল্লাহ খান বলেন, "এদেশের সাহিত্য, সংস্কৃতির লড়াইয়ে অগ্রণী ভূমিকা ছিলো হুমায়ুন আজাদের। তার ওপর হামলাকারীদের বিচার আজো হয়নি। এ সরকারকে অবশ্যই তার বিচার করতে হবে।"
এ ছাড়া আজাদের ওপর হামলাস্থলে এবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্বেচ্ছা রক্তদান কর্মসূচির স্টল দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ওই জায়গায় আজাদের একটি ভাস্কর্য নির্মাণের দাবি করে আসছিলো।
২০০৪ সালের ২৭ ফেব্র"য়ারি রাতে বই মেলা থেকে ফেরার পথে বাংলা একাডেমি সংলগ্ন সড়কের পাশে সশস্ত্র হামলার শিকার হন বহুমাত্রিক লেখক হুমায়ুনআজাদ। সে বছর ১১ অগাস্ট জার্মানির মিউনিখে মারা যান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২২২৭ ঘ.
bdnews24