ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পূর্ব নাখালপাড়া থেকে ২১ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে পলাতক আসামি কামরুল হাসানকে (২৫) গ্রেপ্তার করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানা সহকারী উপ-পরিদর্শক মো.আবু জাফর মানিক।
এতে বলা হয়, ২০০৪ সালে অস্ত্র আইনে দায়ের করা একটি মামলাসহ দুটি মামলায় কামরুলের ২১ বছরের সাজা হয়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/পিডি/২১৩৬ ঘ.
bdnews24