চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরকে 'আঞ্চলিক বন্দর' হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পূর্ণ স্বায়ত্তশাসন দেওয়ার সুপারিশ করেছেন ব্যবহারকারীরা।
রোববার দুপুরে চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে এক গোলটেবিল বৈঠকে বন্দর ব্যবহারকারীরা অতীতের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, বন্দর কর্তৃপক্ষের হাতে ক্ষমতা না দেওয়ায় প্রতিটি উন্নয়ন প্রকল্পে আমলাতান্ত্রিক কারণে অস্বাভাবিক দীর্ঘসূত্রতা হচ্ছে।
'আঞ্চলিক কেন্দ্র হিসেবে চট্টগ্রাম বন্দর বিকাশের সম্ভাবনা' শীর্ষক গোলটেবিল যৌথভাবে আয়োজন করে চট্টগ্রাম চেম্বার ও ইংরেজি দৈনিক ডেইলি স্টার।
বৈঠকে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম। ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের সঞ্চালনায় চেম্বার নেতারা, বন্দর ব্যবহারকারী সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক নেতা ও বন্দরের ঊর্ধতন কর্মকর্তারা বক্তব্য দেন।
নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী জানান, ট্রানজিটকে সামনে রেখে বন্দর স
bdnews24