ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সমর্থিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনে ইকবাল সোবহান চৌধুরী সভাপতি ও আবদুল জলিল ভূঁইয়া মহাসচিব নির্বাচিত হয়েছেন।
রোববার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার শফিকুর রহমান নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শান্তিপূর্ণভাবে শনিবার ভোট গ্রহণ শেষ হয়েছে। ঢাকা কেন্দ্রের ফলাফল শনিবার রাতেই বেসরকারিভাবে ঘোষণা করা হয়। আজ (রোববার) সারাদেশের অন্যান্য কেন্দ্রের ফলাফল আমাদের কাছে আসার পর পূর্ণাঙ্গ ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো।''
সভাপতি পদে বর্তমান সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
ফেডারেল সাংবাদিক ইউনিয়নে মোট পদের সংখ্যা ৩৩টি।
মহাসচিব, সহসভাপতি, কোষাধ্যক্ষ, যুগ্ম মহাসচিব ও নির্বাহী সদস্যের ৫টি পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্যান্য পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বিএফইউজে'র সহসভাপতি পদে উৎপল কুমার সরকার (ঢাকা বিভাগ), মোস্তাক আহমেদ (চট্টগ্রাম বিভাগ), চিত্র ঘোষ (রাজশাহী বিভাগ), সাজেদ রহমান (খুলনা বিভাগ), কোষাধ্যক্ষ পদে আতাউর রহমান, যুগ্ম মহাসচিব পদে সাইফুল ইসলাম তালুকদার, আসিফ সিরাজ (চট্টগ্রাম বিভাগ), লিমন বাশার (রাজশাহী বিভাগ), মোজাম্মেল হক হওলাদার (খুলনা বিভাগ) নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন- আকরাম হোসেন, রফিকুল ইসলাম সবুজ, খায়রুজ্জামান কামাল, মুধসুদন মণ্ডল, আনু মোস্তফা, কাজী গিয়াস, আতাউল করীম খোকন, সুলতান উদ্দিন খান, আনোয়ারুল ইসলাম কাজল, মামুন রেজা, কমলেশ মোহাম্মদ শানু, জি এম সজল, কামাল উদ্দিন খোকন, তপন চক্রবর্তী, নিরুপম দাশগুপ্ত, কামরুল হুদা হেলাল, রতন সিং, জাহিদুল কবির মিল্টন, গোপীনাথ দাশ ও সুনীল ঘোষ।
মহাসচিব পদে জলিল ভূঁইয়া ও মোল্লা জালাল, কোষাধ্যক্ষ পদে আতাউর রহমান ও কুদ্দুছ আফ্রাস প্রতিদ্বন্দ্বিতা করেন।
রাজধানীর জাতীয় প্রেস ক্লাবসহ চট্টগ্রাম, বগুড়া, যশোর, খুৃলনা, দিনাজপুর, রাজশাহী, নারায়ণগঞ্জ, কক্সবাজার, ময়মনসিংহ- এই ১০টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ হয়।
নির্বাচনে সারাদেশে মোট ভোটারের সংখ্যা প্রায় ২ হাজার ৭০৬। এর মধ্যে ঢাকায় মোট ভোটার ২ হাজার ৮৪ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১০০ ঘ.
bdnews24