২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পারটেক্স চেয়ারম্যান গ্রেপ্তার হননি'

পারটেক্স গ্র"পের চেয়ারম্যান এম এ হাশেমের গ্রেপ্তার বিষয়ে এক ঘণ্টার মধ্যে বক্তব্য পাল্টে পুলিশ বলেছে, তিনি গ্রেপ্তার হননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2011, 01:45 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পারটেক্স গ্র"পের চেয়ারম্যান এম এ হাশেমের গ্রেপ্তার বিষয়ে এক ঘণ্টার মধ্যে বক্তব্য পাল্টে পুলিশ বলেছে, তিনি গ্রেপ্তার হননি। করফাঁকির মামলায় হাশেমকে গ্রেপ্তার করা হয়েছে- এ বিষয়ে এক ঘণ্টার ব্যবধানে দুই রকম বক্তব্য দিয়েছে পুলিশ। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তেজগাও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হারুন-উর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুলশান থানার কর ফাঁকির এক পরোয়ানায় হাশেমকে গ্রেপ্তার করা হয়েছে। রাতেই তাকে গুলশান থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একই কর্মকর্তা বলেন, তিনি গ্রেপ্তার হননি, 'ব্যক্তিগত কাজে' থানায় এসেছিলেন। আধঘণ্টা পর তিনি চলে যান। এর আগে হারুন-উর রশিদ বলেছিলেন, "সন্ধ্যায় রাজধানীর চন্দ্রিমা উদ্যানের সামনের লেকড্রাইভ ওয়েতে একটি গাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে শেরে বাংলা নগর থানা পুলিশ।" শেরে বাংলা নগর থানার ওসি জিয়াউজ্জামানও হাশেমকে গ্রেপ্তারের কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন। এক ঘণ্টা পর উপ-কমিশনার বিপরীত বক্তব্য দিলে এ বিষয়ে জানতে ওসিকে ফোন করা হয়। তবে কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। পরোয়ানা সকালের মামলায় রোববার সকালে দায়ের করা আয়কর ফাঁকির এক মামলায় পারটেক্স গ্র"পের চেয়ারম্যান এম এ হাশেম, তার স্ত্রী ও ছয় ছেলেসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ঢাকার একটি আদালত। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দায়ের করা এ মামলায় বিকালে এ পরোয়ানা জারি করেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জহুরুল হক। আদালত এ মমালায় আসামিদের গ্রেপ্তার করা গেল কি না- সে সম্পর্কে প্রতিবেদন দাখিল করেছে ১৬ মার্চ। এনবিআর এর উপ কর কমিশনার আয়েশা সিদ্দিকা শেলী মামলাটি দায়ের করেন। এর আগে গত ২০ ফেব্র"য়ারি কর ফাঁকির আরেক মামলায় হাসেমের বিরুদ্ধে একই আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এই মামলায় ৮ মার্চ অভিযোগ গঠনের দিন ধার্য রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/পিডি/২০১৫ ঘ.