ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আয়কর ফাঁকির মামলায় পারটেক্স গ্র"পের চেয়ারম্যান এম এ হাশেম, তার স্ত্রী ও ছয় ছেলেসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
রোববার সকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দায়ের করা এ মামলায় বিকালে এ পরোয়ানা জারি করেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জহুরুল হক।
একই সঙ্গে আগামী ৮ মার্চ এ মামলার অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়েছে।
এনবিআর এর উপ কর কমিশনার আয়েশা সিদ্দিকা শেলী মামলাটি দায়ের করেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহ আলম তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পরোয়ানা জারির সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার আজিতে বলা হয়, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে ২০০৫-২০০৬ করবর্ষ থেকে ২০০৭-২০০৮ করবর্ষ পর্যন্ত সম্পদের তথ্য গোপন করে ২৩২ কোটি ৫৫ লাখ ৪৮ হাজার ৯০৯ টাকা কর ফাঁকি দিয়েছেন। এনবিআর-এ তারা ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিয়েছেন, যা আয়কর অধ্যাদেশ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
অভিযুক্ত অন্যরা হলেন- হাশেমের স্ত্রী সুলতানা হাশেম, ব্যবস্থাপনা পরিচালক রুবেল আজিজ (ছেলে), পরিচালক মো. আজিজ আল কায়সার (ছেলে), পরিচালক মো. আজিজ আল মাহমুদ (ছেলে), পরিচালখ মো. আজিজ আল মাসুদ (ছেলে), পরিচালক মো. শওকত আজিজ (ছেলে), পরিচালক মো. আশফাক আজিজ (ছেলে) এবং পারটেক্স গ্র"পের হিসাব রক্ষণ কর্মকর্তা মো. মোজাম্মেল হক ও গ্র"পের মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) পেয়ার আহমেদ।
মামলায় বাদিসহ ৯ জনকে সাক্ষী করা হয়েছে।
এর আগে গত ২০ ফেব্র"য়ারি কর ফাঁকির আরেক মামলায় হাসেমের বিরুদ্ধে একই আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ওই মামলায় সেদিন অভিযোগ গঠনের দিন ধার্য ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এইচএ/১৮২০ ঘ.
bdnews24