মুন্সীগঞ্জ, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতুর রেলিং ভেঙে একটি ট্রাক খাদে পড়ে চার জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।
রোববার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহতদের তিন জন ট্রাক আরোহী। শিশুটি নদীর তীরে খেলছিলো। ট্রাকের নিচে চাপা পড়ে তার মৃত্যু হয় বলে সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সেতুর দক্ষিণ প্রান্তে রেলিং ভেঙে ট্রাকটি প্রায় ৪০ ফুট নিচে পড়ে যায়। এতে ট্রাকে থাকা তিন জন ও নদী তীরে থাকা শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।"
দুর্ঘটনায় আহত হয়েছেন একজন। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪১৭ ঘ.
bdnews24