২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েকে বিষ খাইয়ে আত্মহত্যা

শ্বশুর বাড়ির নির্যাতনে অতিষ্ঠ হয়ে এক গৃহবধূ নিজের মেয়েকে বিষপান করিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2011, 07:21 AM

Updated : 24 Aug 2022, 02:36 PM

মাগুরা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্বশুর বাড়ির নির্যাতনে অতিষ্ঠ হয়ে এক গৃহবধূ নিজের মেয়েকে বিষপান করিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মাগুরার শ্রীপুর উপজেলার বাখেরা গ্রামে শনিবার রাতে এ ঘটনা ঘটে বলে মৃতের পরিবার জানায়। মৃতের নাম মিনা খাতুন (২৮)। তার চার বছরের মেয়েকে অসুস্থ অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিনা বাখেরা গ্রামের আসাদুজ্জামানের স্ত্রী। আসাদের বাড়ি থেকে মিনা ও তার মেয়েকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে রাতেই মিনার মৃত্যু হয়। মিনার চাচা বিল্লাল হোসেন ও ভাই মোহন বিশ্বাস সাংবাদিকদের বলেন, যৌতুকের দাবিতে শ্বশুর বাড়ির মানুষের নির্যাতনেই মিনা মেয়ের মুখে বিষ দিয়ে নিজেও তা পান করেছে। এ ঘটনাটি শুনেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি আবু সালেক। তবে থানায় কেউ অভিযোগ করেনি বলে জানান তিনি। মিনার মামা হারুনার রশিদ সাংবাদিকদের বলেছেন, মিনার শ্বশুর, শাশুড়ি ও ননদকে আসামি করে তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন। ৭ বছর আগে বাখেরা গ্রামের আরব আলীর ছেলে আসাদের সঙ্গে একই উপজেলার হোগলডাঙ্গা গ্রামের দুলাল বিশ্বাসের মেয়ে মিনার বিয়ে হয়। বিয়ের সময়ে ছেলে পক্ষের দাবি অনুযায়ী নগদ ৩০ হাজার টাকাসহ স্বর্ণালঙ্কার ও বিভিন্ন মালামাল দেওয়া হয় বলে মিনার স্বজনরা জানান। মিনার চাচা বিল্লাল বলেন, "এত কিছু দেওয়ার পরও আরো অর্থের জন্য মিনার ওপর নির্যাতন চালানো শ্বশুর বাড়ির লোকজন। আর এ নিয়ে আসাদ তার স্বজনদের কিছু বলতো না।" নির্যাতনে অতিষ্ঠ হয়ে মিনা এর আগেও কয়েকবার বাবার বাড়িতে চলে আসেন বলে বিল্লাল জানান। তবে আসাদ বুঝিয়ে-শুনিয়ে স্ত্রীকে আবার নিয়ে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৩১৩ ঘ.