ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের এক সদস্যকে ঢাকার আদাবর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতের নাম ফখরুল ইসলাম জীবন। শনিবার রাতে ওই এলাকার ঢাকা হাউজিং সোসাইটির একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
আদাবর থানার ওসি জাকির হোসেন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জীবনের কাছে বেশ কিছু জেহাদি বই ও পোস্টার পাওয়া গেছে।
গত ২৩ ফেব্র"য়ারি আদাবর এলাকা থেকে ইবনে মিজান সেন্টু (২৫), ২৫ ফেব্র"য়ারি আহমেদ হোসেন সাদি (২০) ও মুশফিকুল লিংকন (২২) নামে তিন জনকে গ্রেপ্তার করে রমনা থানা পুলিশ।
তাদের দেওয়া তথ্যেই ফকরুলকে গ্রেপ্তার করা হয়েছে বলে ওসি জানান।
এর আগে জানুয়ারিতে ধানমণ্ডির ঝিকাতলা এলাকা থেকে নিষিদ্ধ এই সংগঠনটির ছয় কর্মীকে গ্রেপ্তার করে র্যাব।
২০০৯ সালের ২২ অক্টোবর হিযবুত তাহরীর বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার। এর তিন দিন পরেই সংগঠনটির ব্যাংক হিসাব জব্দ ও প্রধান কার্যালয় বন্ধ করে দেওয়া হয়।
তবে সা
bdnews24