২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুজানগরে স্বামীর এসিডে গৃহবধু দগ্ধ

পাবনা সদর উপজেলার বাগচিডাঙ্গি গ্রামে স্বামীর নিক্ষিপ্ত এসিডে দগ্ধ হয়েছে এক গৃহবধু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2011, 05:00 PM

Updated : 24 Aug 2022, 02:35 PM

পাবনা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা সদর উপজেলার বাগচিডাঙ্গি গ্রামে স্বামীর নিক্ষিপ্ত এসিডে দগ্ধ হয়েছে এক গৃহবধু। শিখা খাতুন (২০) নামের ওই গৃহবধুকে আশঙ্কাজনক অবস্থায় শনিবার সকালে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হোসেন উদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিখার মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। শিখার স্বজনরা জানায়, গত বছর সুজানগর উপজেলার ভায়না ইউনিয়নের শাহাপুর গ্রামের উম্বর আলীর ছেলে রিপনের সঙ্গে (২৫) পাবনা সদর উপজেলার বাগচিডাঙ্গি গ্রামের তাজেম শেখের মেয়ে শিখার বিয়ে হয়। বিয়ের পর থেকেই রিপন নানা কারণে শিখাকে নির্যাতন করতো। শনিবার ভোরে শিখা ঘুমিয়ে থাকা অবস্থায় তার ওপর রিপন এসিড নিক্ষেপ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ব্যাপারে থানায় মামলা হয়নি। সুজানগর থানার ওসি আহসানুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাটি পাবনা সদর থানার মধ্যে তাই তাদের করার কিছু নাই। এ ব্যাপারে পাবনা সদর থানায় যোগাযোগ করা হলে ওসি এনায়েত উদ্দিন জানান, ঘটনাটি সম্পর্কে তারা কিছু জানেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২২৫৮ ঘ.