ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফতোয়া নিষিদ্ধ করার অধিকার কোনো আদালতের নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির ফজলুল হক আমিনী।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন, "শেখ হাসিনার সরকার আদালতে চাপ দিয়ে ফতোয়া নিষিদ্ধ করার চেষ্টা করছে। ফতোয়া নিষিদ্ধ হলে সারা দেশে আগুন জ্বলবে।"
ঢাকা মহানগর ইসলামী আইন বাস্তবায়ন কমিটি 'ফতোয়া: বর্তমান প্রেক্ষাপট' শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন দলটির মহানগর আমির আবুল কাশেম।
ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ফজলুল হক আমিনী বলেন, "ফতোয়া ও বিচার ব্যবস্থা এক নয়, দুটি সম্পূর্ণ পৃথক বিষয়। ফতোয়া হচ্ছে কোনো বিষয়ে জিজ্ঞাসার জবাব বা সিদ্ধান্ত। ইসলামের মূল চার নীতি কুরআন, হাদিস, ইজমা ও কিয়াতের ভিত্তিতে এ সিদ্ধান্ত দেওয়া হয়। ফতোয়া নিষিদ্ধ করার অধিকার কোনো আদালতের নেই।"
তিনি বলেন, "গ্রাম্য শালিসগুলোতে যা হয় তা আমরাও সমর্থন করি না। তবে বিচ্ছিন্ন কিছু ঘটনার জন্য ফতোয়ার মতো সার্বজনীন বিষয়কে নিষিদ্ধ করা যুক্তিযুক্ত হবে না।"
প্রধান বিচারপতির প্রতি ইঙ্গিত করে আমিনী বলেন, "তিনি মুসলমান কি না, এ ব্যাপারেই সন্দেহ রয়েছে। কারণ কোনো মুসলমান যখন বলে, 'মা দুর্গা সত্য-সুন্দর ও শক্তির প্রতীক। বর্তমান সময়ে মা দুর্গার আগমণের প্রয়োজন আছে'- এ ধরনের মন্তব্যকারীর ঈমান কি করে থাকতে পারে?"
অন্যদের মধ্যে ইসলামী ঐক্যজোটের একাংশের মহাসচিব আব্দুল লতিফ নেজামী, আব্দুল করিম, ফজলুল করিম কাসেমী, আহলুল
bdnews24