২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবীনগরে পাট গুদামে আগুন, ৬ দোকান পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শনিবার একটি পাট গুদাম ও ৬টি দোকান আগুনে পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2011, 01:03 PM

Updated : 24 Aug 2022, 02:35 PM

ব্রাহ্মণবাড়িয়া, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শনিবার একটি পাট গুদাম ও ৬টি দোকান আগুনে পুড়ে গেছে। শনিবার দুপুর ১২টার দিকে কাইতলা দক্ষিণ ইউনিয়নের ব্রাহ্মণহাতা গ্রামে এ দুর্ঘটনা ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। শিবপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুন্নবী ভূঁইয়া সাংবাদিকদের জানান, পাটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় লোকজন প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনের চেষ্টা চলছে বলে জানান তিনি। ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ী জামাল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৯০১ ঘ.