২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে তিন জায়গায় অগ্নিকাণ্ড

ঢাকার সাভারে তিন জায়গায় অগ্নিকাণ্ড ঘটেছে। এর মধ্যে একটি শ্রমিক কলোনি ও একটি পোশাক কারখানা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2011, 10:37 AM

Updated : 24 Aug 2022, 02:35 PM

সাভার, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে তিন জায়গায় অগ্নিকাণ্ড ঘটেছে। এর মধ্যে একটি শ্রমিক কলোনি ও একটি পোশাক কারখানা রয়েছে। শনিবার আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় শ্রমিক কলোনী, ডিইপিজেড নতুন অঞ্চলে এসবিসি গার্মেন্টস এক্সেসরিজ ও নিশ্চিন্তপুর এলাকায় একটি পোশাক কারখানার পাশে ঝুটের স্তুপে আগুন লাগে। তিনটি স্থানেই সাভার ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ডিইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা অর্পূব বল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সকাল সোয়া ৮টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় শ্রমিক কলোনীতে আগুন লাগে। এ সময় এই কলোনীতে কোনো লোক ছিলো না। তিনি বলেন, আগুনে কলোনীর ৮টি টিনসেড ঘর পুড়ে যায়। কেরোসিনের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তারা ধারণা করছেন। অর্পূব বল জানান, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) নতুন জোনে 'এসবিসি গামের্ন্টস এক্সেসরিজ' কারখানায় আগুন লাগে। কারখানায় কাজ চলাকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় তিন লাখ টাকার যন্ত্রপাতি পুড়ে গেছে বলে তিনি জানান। অগ্নিকাণ্ডের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি। অপরদিকে নিশ্চিন্তপুর এলাকায় নাশা গ্র"পের পোশাক কারখানার পাশে একটি ঝুটের স্তুপে আগুন লাগে। কেউ জলন্ত সিগারেট ওই ঝুটের স্তুপের ওপর ছুড়ে ফেলায় তা থেকেই আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস কর্মীরা ধারণা করছেন। ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৬২৫ ঘ.