২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় সেতু থেকে বাস খালে, নিহত ৩

বগুড়ার শেরপুরে সেতু থেকে একটি বাস খালে পড়ে তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2011, 05:40 AM

Updated : 24 Aug 2022, 02:35 PM

বগুড়া, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার শেরপুরে সেতু থেকে একটি বাস খালে পড়ে তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে ১০ জন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। শেরপুর থানার ওসি আমিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘোগা সেতুর রেলিং ভেঙে হানিফ এন্টারপ্রাইজের রংপুরগামী নৈশ কোচটি নিচে পড়ে যায়।" ঘটনাস্থল থেকে অজ্ঞাত (৩৭) এক জনের লাশ উদ্ধার করা হয়। আহত ১২ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আরো দুজনের মৃত্যু হয় বলে ওসি জানান। হাসপাতালে মারা যাওয়া দুজন হলেন- পিরোজপুরের শিয়ালকান্দি গ্রামের বাসিন্দা বেলাল (৪০) ও গাইবান্দার বামনডাঙ্গা গ্রামের বাসিন্দা রনজিৎ (৪২)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৪৪০ ঘ.