ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সমর্থিত ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনে ভোটগ্রহণ চলছে।
শনিবার সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়। তা বিকাল ৫টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার শফিকুর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাতীয় প্রেসক্লাবসহ চট্টগ্রাম, বগুড়া, যশোর, খুলনা, দিনাজপুর, রাজশাহী, নারায়ণগঞ্জ, কক্সবাজার, ময়মনসিংহ- এ ১০টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ হচ্ছে।
ফেডারেল সাংবাদিক ইউনিয়নের এ নির্বাচনে সারাদেশে মোট ভোটারের সংখ্যা প্রায় ২ হাজার ৭০৬। এর মধ্যে ঢাকায় মোট ভোটার ২ হাজার ৮৪ জন।
ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মোট পদের সংখ্যা ৩৩টি। মহাসচিব, সহসভাপতি, কোষাধ্যক্ষ, যুগ্ম মহাসচিব ও নির্বাহী সদস্য পদের সবগুলোতে নির্বাচন হচ্ছে।
সভাপতি পদে বর্তমান সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুল জলিল ভূঁইয়া ও মোল্লা জালাল। কোষাধ্যক্ষ পদে কুদ্দুছ আফ্রাদ ও আতাউর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ঢাকা বিভাগে সহসভাপতি পদে ফরাজী আজমল হোসেন, উৎপল সরকারসহ পাঁচ জন এবং যুগ্ম মহাসচিব পদে আবদুল মান্নান, সাইফুল ইসলাম তালুকদার ও ম. কামাল উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১০৫০ ঘ.
bdnews24