২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ইমাম নিয়ে সংঘর্ষে আহত ২০

বগুড়ার ধুনট উপজেলায় মসজিদের ইমামকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে মহিলাসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2011, 06:30 PM

Updated : 24 Aug 2022, 02:35 PM

বগুড়া, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার ধুনট উপজেলায় মসজিদের ইমামকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে মহিলাসহ অন্তত ২০ জন আহত হয়েছে। শুক্রবার দুপুরে গোসাইবাড়ি ইউনিয়নের বাকসাপাড়া গ্রামে এ সংঘর্ষ হয়। আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায়, বাকসাপাড়া গ্রামের জামে মসজিদের ইমাম নিয়ে দু'পক্ষের মধ্যে দু'বছর ধরে দ্বন্দ্ব চলে আসছিল। কোন পক্ষের ইমাম ওই মসজিদের জুমার নামাজ পড়াবেন তা শুক্রবার সমাধান করার কথা ছিল। এদিকে নামাজের সময় কোনো পক্ষই ইমাম না আনায় তাবলীগ জামায়াতের পক্ষ থেকে একজন ইমামতি করার জন্য দাঁড়ান। এ নিয়ে কথা কাটাকাটির জেরে দু'পক্ষের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয় পক্ষের আহতরা হলেন- বাকসাপাড়া গ্রামের রফিকুল ইসলাম (২৮), আফছার আলী (৪৪), রাজ্জাক (২২), বাবু (২০), আজাদ (৪১), মোহাম্মদ আলী (৪০), চান মিয়া (৩২), জমেলা বেগম (৪০), জয়নাল (৬০), সফিকুল (২৫), রফিকুল (২০), রব্বানী (২৫), কনা (২৫), হায়দার আলী (৪০), রেজাউলসহ (২৯) আরো পাঁচজন। বাকিদের নাম জানা যায়নি। ধুনট থানার ওসি তোজাম্মেল হক বলেন, বাকসাপাড়া গ্রামের লিটন নামের একজন থানায় অভিযোগে বলেন, চান মিয়া ও জয়নাল'র নেতৃত্বে ইমামকে কেন্দ্র করে হামলা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৬ ঘ.