মুন্সীগঞ্জ,ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় দুর্বৃত্তের গুলিতে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
গুলি করে পালানোর সময় গণপিটুনিতে মারা যায় অজ্ঞাতনামা (৩০) এক অস্ত্রধারী। আহতও হয় একজন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ফৈনপুর এলাকায় গুলিতে নিহত বাহরাইন প্রবাসী ফারুক হোসেন (৪০) ফৈনপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে।
আহত তরুণকে এলাকাবাসী ফৈনপুরে আটক রেখেছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, ফৈনপুরে একটি চায়ের দোকানের সামনে কয়েকজন অস্ত্রধারী ফারুকের বুকে গুলি করে পালানোর সময় জনতা দু'জনকে ধরে পিটুনী দেয়। এতে একজনের মৃত্যু হয়। অপরজন আহত হয়।
এদিকে মুমূর্ষু ফারুককে ঢাকার মিডফোর্ডে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে বলেন।
সেখানে নেওয়ার পথে ফারুকের মৃত্যু হয়।
সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মো. কামরুল ইসলাম রাত ১০টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। আটক অস্ত্রধারী ফৈনপুর আছে। অস্ত্রধারীদের পরিচয় পাওয়া যায়নি।
কী কারণে এ হত্যাকাণ্ড চালানো হয়েছে তা জানাতে পারেননি পুলিশ কর্মকর্ত।
দীর্ঘ ১২ বছর পর একমাস আগে ফারুক বাহরাইন থেকে দেশে এসেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১২ ঘ.
bdnews24