সাভার, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারের ভাওয়ালীপাড়ায় ভেজাল শিশুখাদ্য তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় 'জেসান ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ' নামের ওই কারখানা থেকে দু'জনকে আটক করা হয়। বিভিন্ন মালামাল ও সামগ্রী জব্দও করা হয়েছে।
গ্রেপ্তার হয়েছেন- কারখানা মালিকের ভাই আমিরুল ইসলাম (৩৫) ও ভ্যান চালক শরিফুল ইসলাম (২৮)।
পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার দিকে পুলিশের দুটি দল 'জেসান ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ' কারখানায় অভিযান চালায়।
এ সময় কারখানার কর্মচারীরা পালিয়ে গেলেও দু'জন ধরা পড়ে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানাটি থেকে বিপুল পরিমাণ তৈরি ভেজাল জেসান ললিপপ, টু-হর্স ফিলিংস এনার্জি ড্রিংকস, জেসান ফ্রুটস ম্যাংগো জুস, জেসান টেস্টি তেুতুল চকলেট, আচার, জেসান সরিষার তেল, রান হর্স ফিলিংস এনার্জি ড্রিংকস, জেসান লিচু, ওয়ান হর্স ফিলিংস এনার্জি ড্রিংকস উদ্ধার করা হয়েছে।
কারখানার বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয় বলেও জানান পুলিশ কর্মকর্তা।
হাফিজুর রহমান বলেন, "অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবারে অনুমোদন ছাড়াই বিএসটিআই-এর সিল দিয়ে বাজারজাত করা হচ্ছিল।"
মালামাল সরবরাহের কাজে নিয়োজি ওই কারখানা থেকে একটি মিনি কার্ভাডভ্যানও (ঢাকা মেট্রো-ন ১৪-৩২০৩) আটক করা হয় বলে তিনি জানান।
জেসান ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজের মালিক মোহাম্মদ হাসান আলী ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত চার মাস আগে একটি ভাড়া বাড়িতে কারখানাটি চালু করেন।
অনুমোদন ছাড়া এ কারখানায় এসব শিশুখাদ্য তৈরি হয় বলে তিনি স্বীকার করেন।
এ ঘটনায় সাভার থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০২ ঘ.
bdnews24