২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ড ফ্লু: নেত্রকোনায় এক হাজার মুরগি নিধন

বার্ড ফ্লু সনাক্ত হওয়ায় নেত্রকোনা সদর উপজেলায় ঠাকুরাকোনা ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামে ১০৫০ মুরগি মেরে মাটি চাপা দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2011, 01:01 PM

Updated : 24 Aug 2022, 02:35 PM

নেত্রকোনা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্ড ফ্লু সনাক্ত হওয়ায় নেত্রকোনা সদর উপজেলায় ঠাকুরাকোনা ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামে ১০৫০ মুরগি মেরে মাটি চাপা দেওয়া হয়েছে। একই সঙ্গে ৬২৮টি মুরগির ডিম ধ্বংস করেছে প্রাণী সম্পদ বিভাগ। উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রাণী সম্পদ বিভাগ বৃহস্পতিবার রাতে এসব মুরগি নিধন করে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হোসেন খান। জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের কর্মকর্তারা জানান, জাহাঙ্গীরপুর গ্রামের শফিকুল ইসলামের মুরগির খামারে কয়েকদিন আগে মড়ক দেখা দেয়। এরপর খামারের মালিক কয়েকটি মরা মুরগি নিয়ে জেলা প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করেন। প্রাণী সম্পদ কর্মকর্তা সেবক ভদ্র বলেন, "মরা মুরগীর নমুনা ঢাকায় পাঠিয়ে পরীক্ষা করার পর বার্ড ফ্লু সংক্রমণের বিষয়ে নিশ্চিত হয়েছি আমরা।" বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে জানানো হলে প্রশাসন আক্রান্ত মুরগি মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। এরপর বৃহস্পতিবার রাতে ওই খামার মুরগি নিধন অভিযান চালানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৯০১ ঘ.