২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

ফরিদপুরের মধুখালীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2011, 06:56 AM

Updated : 24 Aug 2022, 02:35 PM

ফরিদপুর, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের মধুখালীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও ১০ জন আহত হয়েছে। শুক্রবার ভোররাতে ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতদের পরিচয় জানা যায়নি। মহাসড়ক পুলিশের করিমপুর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হানিফ মিয়া সাংবাদিকদের জানান, মাগুরাগামী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হলে ১২ জন গুরুতর আহত হয়। মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথে দুই জন মারা যান বলে এসআই জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১২৩০ ঘ.