২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দুর্নীতিবিরোধী' স্মারক ডাকটিকিট অবমুক্ত

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে পাঁচ টাকা মূল্যের একটি স্মারক ডাকটিকিট বের করেছে বাংলাদেশ ডাক বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2011, 03:01 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে পাঁচ টাকা মূল্যের একটি স্মারক ডাকটিকিট বের করেছে বাংলাদেশ ডাক বিভাগ। বৃহস্পতিবার বিকালে দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে সংস্থার চেয়ারম্যান গোলাম রহমান এই স্মারক টিকিট অবমুক্ত করেন। গত ৯ ডিসেম্বর ছিলো আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। বাংলাদেশে দিনটিকে ঘিরে এ ধরনের উদ্যোগ এটিই প্রথম। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-বাংলাদেশের (টিআইবি) উদ্যোগে এই টিকিট বের করা হয়েছে। অন্যদের মধ্যে বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক মোবাশ্বেরুউর রহমান, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের সভাপতি এম হাফিজ উদ্দিন খান, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এবং দুদকের কমিশনার হাবিবুর রহমান ও আবুল হাসান স্মারক টিকিট অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/জেকে/২০৫৫ ঘ.