২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ হিযবুত তাওহীদ সদস্য গ্রেপ্তার

সন্দেহভাজন জঙ্গি সংগঠন হিযবুত তাওহীদের ১৪ সদস্যকে গ্রেপ্তার করেছে জামালপুর পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2011, 06:10 AM

Updated : 24 Aug 2022, 02:35 PM

জামালপুর, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্দেহভাজন জঙ্গি সংগঠন হিযবুত তাওহীদের ১৪ সদস্যকে গ্রেপ্তার করেছে জামালপুর পুলিশ। বুধবার রাতে শহরের বোসপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে বই, লিফলেট, ক্যালেন্ডার ও সিডি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। জামালপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বদরুজ্জামান সাংবাদিকদের জানান, স্থানীয় রফিকুল ইসলামের বাসায় গোপন বৈঠক করার সময় তাদের গ্রেপ্তার করা হয়। এ ১৪ জন কোনো জঙ্গি তৎপরতা বা নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলো কি-না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। গ্রেপ্তারকৃতরা হলেন- টাঙ্গাইলের আনোয়ার হোসেন, আতিকুর রহমান আতিক, শফিক আহমেদ, নাজমুল ইসলাম, ফজলুল হক, আরিফ, সাইদুল ইসলাম রুমি, সুমন খান ও নাজমুল হোসেন, মেহেরপুরের নাজিম হোসেন, জামালপুর রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম মিন্টু, খোকন ও আরজু মিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১২০০ ঘ.