২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিহতের স্বজনের উপর আসামিপক্ষের হামলা

কুড়িগ্রামে একটি হত্যা মামলার আসামির লোকজনের হামলায় আহত হয়েছেন বাদীর স্বজনরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2011, 03:12 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

কুড়িগ্রাম, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামে একটি হত্যা মামলার আসামির লোকজনের হামলায় আহত হয়েছেন বাদীর স্বজনরা। বুধবার বিকালে সদর উপজেলার ভেলাকোপা বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে ওই এলাকার দু'শতাধিক মানুষ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে গত রোববার রাত ৯টার দিকে কুড়িগ্রাম পৌর এলাকায় কাঠমিস্ত্রী আব্দুল করিম (৩০) বাটাল দিয়ে কুপিয়ে খুন করে তার যোগালী আদম আলীকে ( ১৯)। পরদিন ওই ঘটনায় আদম আলীর বাবা আবেদ আলী বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন। এর জেরে এ হামলা চালানো হয় বলে পুলিশ জানিয়েছে। হামলায় আহতরা হলেন- আদমের বাবা আবেদ আলী (৫০), ভাই রানু (২৫), বোন রিনা (২০), মিনা (১৪), প্রতিবেশী আব্দুস সালাম (২০), মমিন (২৫) ও আব্দুল হাই (৩০)। এদের মধ্যে গুরুতর আহত মিনাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় রানা নামে আদমের এক স্বজন সদর থানায় অভিযোগ দায়ের করেন। সদর থানার ওসি মো. ময়নুল ইসলাম বলেন, হামলার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০৭ ঘ.