২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে যমুনা ইকো পার্কে আগুন

বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে যমুনা ইকো পার্কে আগুন লেগে প্রায় দুই শতাধিক চারাগাছ পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2011, 12:13 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

সিরাজগঞ্জ, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে যমুনা ইকো পার্কে আগুন লেগে প্রায় দুই শতাধিক চারাগাছ পুড়ে গেছে। বুধবার দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে দমকল বাহিনী জানিয়েছে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পার্কের শুকনো ছন থেকে আগুনের সূত্রপাত। সিগারেটের আগুন থেকে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তিনি জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান এবং দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমএসবি/১৮১১ ঘ.