২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২শ অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

রাজধানী ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে প্রায় দুশটি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্র্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2011, 11:56 AM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে প্রায় দুশটি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্র্রিবিউশন কোম্পানি লিমিটেড। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণের জন্য গঠিত বিশেষ পরিদর্শন দল গত ১৬ জানুয়ারি থেকে ১০ ফেব্র"য়ারি পর্যন্ত চার হাজার আটশ ৩৩টি আবাসিক গ্রাহকের বাসায় যায়। এ সময় অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে পরিদর্শন দল একশ ৭০টি সংযোগ তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করে। বিচ্ছিন করা ওইসব সংযোগের মাধ্যমে নয়শ পাঁচটি চুলায় গ্যাস ব্যবহার করা হচ্ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/১৭৫৪ ঘ.