ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ী ও জামালপুর, পাবনা ও সিলেটে এক গৃহবধূসহ চার জনকে হত্যা করা হয়েছে।
রাজবাড়ীতে কৃষক, জামালপুরে অটো-রিকশাচালককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। সিলেটে ছিনতাইকারীর ছুরিতে এক জন প্রাণ হারিয়েছেন। পাবনায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যা হয়েছে বলে অভিযোগ এসেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর-
রাজবাড়ী : পাংসা উপজেলার কালিকাপুর ইউনিয়নে আব্দুল হাই মন্ডল (২২) নামে এক কৃষককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে নিহতের পরিবার ও পুলিশ জানায়।
মঙ্গলবার রাতে উত্তর কালুখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের বাবা ইব্রাহিম মন্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৮টার দিকে আব্দুল হাই ধান ক্ষেত দেখতে যায়।
রাত ১০টার দিকে প্রতিবেশী এক মহিলা বাইরে বেরিয়ে হাইকে অচেতন অবস্থায় দেখতে পান।
পরে স্থানীয় লোকজন পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ইব্রাহিম।
নিহতের পিতা বাদি হয়ে পাংশা থানায় হত্যা মামলা দায়ের করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী জেলা মর্গে পাঠানো হয়েছে।
পাংশা থানার ওসি মুন্সী মোফাজ্জেল হোসেন সাংবাদিকদের জানান, হাইকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুল হাইয়ের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করে। এবং কললিস্ট ধরে সন্দেহভাজন তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বলে জানান ওসি।
জামালপুর : শহরের লাঙ্গলজোড়া এলাকার বাসিন্দা খোরশেদ আলম (৩৫) নামে এক অটো-রিকশাচালককে মঙ্গলবার রাতে হত্যা করা হয়েছে।
সদর থানার ওসি আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খোরশেদ রাত ৯টার দিকে অটো রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। বুধবার সকালে শহরের শাহপুর এলাকার ধান ক্ষেত থেকে খোরশেদের লাশ উদ্ধার করা হয়।
এর আগে রাতে শাহবাজপুর এলাকার একটি কলার বাগান থেকে অটো রিকশাটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।
ওসি বলেন, "পূর্ব শত্র"তার জের ধরে খোরশেদকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে।"
এ ঘটনায় সদর থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
পাবনা : সুজানগরে আবেদা খাতুন (৩২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার ক্রোড়দুলিয়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে।
সুজানগর থানার ওসি আহসানুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাতে আবেদাকে শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন করে। এক পর্যায়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে সুজানগর স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, "আবেদাকে শ্বশুরবাড়িতে পুনরায় নিয়ে যাওয়া হয় এবং তার মুখে বিষ ঢেলে বিষয়টি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।"
পুলিশ বুধবার সকালে আবেদার লাশ শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করে।
লাশ ময়না তদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান। এ ঘটনায় নিহতের ভাই ফজলুল হক বাদি হয়ে স্বামীসহ তিনজনকে আসামি করে মামলা করেছে।
আবেদা সাঁথিয়া উপজেলার চরপাড়া গ্রামের আকবর আলীর মেয়ে।
সিলেট : শহরতলীর খাসিটুলা এলাকায় ছিনতাইকারীর হামলায় এক দিনমজুর খুন হয়েছে।
বুধবার সকালে ঘাসিটুলা মাঠ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিতহ আওলী মিয়া (২৭) হবিগঞ্জের বাহুবল থানার ফনারআড্ডা গ্রামের বাসিন্দা। সে এলাকার মতিন মিয়ার কলোনীতে সপরিবারে বসবাস করতো।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ সাংবাদিকদের জানান, আওলী মিয়া মঙ্গলবার বিকেলে ঘর থেকে বের হয়ে যায়।
রাতে বাসায় না ফিরলে পরিবারের লোকজন তার খোঁজ করতে থাকে। ভোরে ঘাসিটুলা মাঠে তার লাশ পড়ে থাকতে দেখে স্বজনরা।
লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে।
তিনি জানান, পুলিশের ধারণা ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে।
থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে এসআই জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৬১২ ঘ.
bdnews24