২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় সোনার দোকানে ডাকাতি

পুরান ঢাকার বকশী বাজারে একটি গহনার দোকানে ডাকাতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2011, 06:49 AM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরান ঢাকার বকশী বাজারে একটি গহনার দোকানে ডাকাতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার ভোরে ডাকাত দল অস্ত্রের মুখে কর্মচারীদের জিম্মি করে দোকানের সিন্দুক নিয়ে যায় বলে ক্ষতিগ্রস্ত দোকান মালিক জানিয়েছেন। চকবাজার থানার ১০/৭ বকশী বাজার লেনের ওই দোকানের নাম নিউ সোহাগ জুয়েলার্স। দোকানমালিক মোহাম্মদ শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে দোকানে তার ছোট ভাই আবু তাহের ও কর্মচারী পল্টন ঘুমিয়েছিলো। "ভোরে দোকানে ঢুকে ডাকাতরা দুজনকে মারধর করে ৫২ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫২ হাজার ৫০০ টাকাভর্তি সিন্দুকটি নিয়ে যায়", বলেন তিনি। ডাকাত দল কীভাবে ঢুকলো- জানতে চাওয়া হলে শাহজাহান বলেন, "দরজায় টোকা দেয় ডাকাতরা। খোলার সঙ্গে সঙ্গে তারা অস্ত্র নিয়ে ঢুকে পড়ে।" ডাকাতির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবু তাহের, পল্টন এবং সেখানকার তিনজন নিরাপত্তাকর্মীকে আটক করেছে পুলিশ। চকবাজার থানার ওসি মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আসলে কী ঘটেছে, তা আমরা তদন্ত করছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১২৪৫ ঘ.