ফেনী, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহরের পাঠানবাড়ি এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যায় ২৫০ গ্রাম হেরোইনসহ চার জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এরা হলেন- সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ইলাশপুরের মাহফুজুর রহমান (৪০), জাফর আহমদ (৩৪), চট্টগ্রামের সন্দীপ উপজেলার মো. ইসলাম (৫০) ও তার স্ত্রী শাহানা আক্তার (৪০)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জালাল আহমদ ও জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবু বকর সিদ্দিক জানান, তাদের নেতৃত্বে একটি দল পাঠানবাড়ি রোডের মনিরউদ্দিন বাইলেনের সেলিম মিয়ার বাসায় অভিযান চালিয়ে এই মাদকদব্য উদ্ধার করে।
এ ঘটনায় ফেনী থানায় মামলা হয়েছে বলেও জানান তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৯ ঘ.
bdnews24