২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুম্পার পরিবারকে নিরাপত্তা দিতে বলেছে আদালত

রাজধানীতে নয় মাসের ব্যবধানে এক পরিবারের ছেলে ও মেয়ে হত্যার ঘটনায় ওই পরিবারের নিরাপত্তার ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2011, 05:52 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে নয় মাসের ব্যবধানে এক পরিবারের ছেলে ও মেয়ে হত্যার ঘটনায় ওই পরিবারের নিরাপত্তার ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার ইংরেজি দৈনিক ডেইলি স্টার ও বাংলা দৈনিক আমাদের সময়ে প্রকাশিত দুটি প্রতিবেদনের প্রেক্ষিতে স্বতঃপ্রণোদিত হয়ে এ নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি শামীম হাসনাইন এবং বিচারপতি রেজাউল হাসানের বেঞ্চ স্বতপ্রণোদিত হয়ে এই রুল জারি করেন। আদালত একইসঙ্গে ২০১০ সালের মে মাসে নিহত টুম্পার ভাই আল-কাওসার মাসুদ ওরফে বাবলার খুনের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন ব্যর্থ হয়েছে তা জানতে চেয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে পুলিশের আইজি, ঢাকার পুলিশ কমিশনার, নরসিংদীর পুলিশ সুপারিনটেনডেন্ট, ঢাকার শাহবাগ ও নরসিংদীর রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। খুনের ঘটনায় কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানতে চেয়েছে আদালত। ওই দুই মামলার তদন্ত কর্মকর্তাকে আগামী ২১ মার্চ মামলার তদন্তের অগ্রগতি ও দায়ীদের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা সম্বলিত একটি প্রতিবেদন নিয়ে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে স্বরাষ্ট্রসচিব ও পুলিশের আইজিকে ওই দুই খুনের ঘটনায় দায়ের করা মামলার প্রতি বিশেষ যত