২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কালীগঞ্জে পান বরজে ফের আগুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় আবারো পানের বরজে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2011, 03:19 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

ঝিনাইদহ, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় আবারো পানের বরজে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ নিয়ে ওই এলাকায় তিন বার পান বরজে আগুন লাগলো। শত্র"তার জেরে এই ধরনের নাশকতা হচ্ছে বলে প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা ধারণা করছেন। মঙ্গলবার সকালে উপজেলার রায়গ্রাম দুলামুন্দিয়া গ্রামে আগুনে প্রায় ৫০ বিঘা জমির পান বরজ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পানচাষীরা হলেন- কানাই দত্ত, প্রদীপ দত্ত, আজিজার রহমান, ফরিদ মিয়া, কালী দত্ত, আনন্দ দাস, জগা দাস, মেন দাস, প্রফুল্ল সেন, সাধন ভট্টাচার্য, বিকাশ ভট্টাচার্য, অদিত সেন, চন্দন সেন, গাজী মন্ডল, হারান সেন, তাপস কুমার, শংকর সেন, দিলীপ সেন, কুমারেশ, কালাচাঁদ ও চন্দন সেনসহ প্রায় ৩০ জন। তাপস কুমার সাংবাদিকদের বলেন, দিলীপ সেনের বরজ থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন অন্যান্য বরজে ছড়িয়ে পড়ে। ২০-৩০ মিনিটের মধ্যে বরজগুলো পুড়ে ছাঁই হয়ে যায়। ধানের জমিতে সেচ দেওয়ার কাজে ব্যবহৃত অগভীর নলকূপ থেকে পানি নিয়ে তারা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন নেভানো সম্ভব হয়নি বলে জানান তাপস। দিলীপ সেন জানান, এ নিয়ে এই বছর তিনবার আগুনে পান বরজ পুড়ে গেছে। গত ৯ ফেব্র"য়ারি আগুনে চাষিদের ১৫ বিঘা পান বরজ ও ৫ বিঘা আখ ক্ষেত পুড়ে ছাঁই হয়ে যায়। গত রোবার পুড়ে গেছে ২০ বিঘা পান বরজ। তিনি দাবি করেন, মঙ্গলবারের আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ পৌনে দুই কোটি টাকা হতে পারে। দিলীপ বলেন, ব্যাংক ও বেসরকারি সংস্থা (এনজিও) থেকে ঋণ নিয়ে তারা পান চাষ করেছেন। এখন কীভাবে তারা ঋণ পরিশোধ করবে তা ভেবে দিশা পাচ্ছেন না। তাদের এখন পথে বসা ছাড়া উপায় নেই। আরেক পানচাষী আনন্দ দাস বলেন, এই পেশা ছেড়ে দেওয়া ছাড়া আর উপায় নেই। ঝিনাইদহ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান আব্দুস সামাদ জানান, সকাল ১০টা ২০ মিনিটে আগুন লাগার খবর পান তারা। সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে রওনা দেন। কিন্তু ঘটনাস্থল প্রায় এক কিলোমিটার দূরে মাঠের মধ্যে হওয়ায় সেখানে গাড়ি পৌঁছানো সম্ভব হয়নি। তারা একটি সেচ নালার পানি দিয়ে আগুন নেভান। তবে তার আগে বেশিরভাগ বরজ পুড়ে ছাই হয়ে যায়। তিনি বলেন, কেউ শত্র"তা করে আগুন লাগিয়ে দিতে পারে। কালীগঞ্জ থানা ওসি ফারুক হোসেন জানান, খবর পেয়ে সংসদ সদস্য আব্দুল মান্নান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আঞ্জুমান আরা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম আনারসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি এই ঘটনাকে নাশকতা বলে সন্দেহ করছেন। পান বরজ রক্ষার জন্য পাহারার ব্যবস্থা নেওয়া হরেছে বলে ওসি জানান। সংসদ সদস্য আব্দুল মান্নান বলেন, বারবার পান বরজে আগুন লাগাকে তিনি ষড়যন্ত্র ও নাশকতা বলে ধারণা করছেন। শুক্রবার পানচাষী, প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে একটি সভার আয়োজন করা হয়েছে বলে তিনি জানান। গত বছরও নয়বার আগুনে প্রায় দুশ' বিঘা জমির পান বরজ ভস্মিভূত হয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৫ ঘ.