২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ মামলায় জামিন পেলেন শাহ আলম

আদালতে হাজির হয়ে কয়েকটি মামলায় জামিন পেয়েছেন বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান মো. শাহ আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2011, 11:59 AM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতে হাজির হয়ে কয়েকটি মামলায় জামিন পেয়েছেন বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান মো. শাহ আলম। মঙ্গলবার আদালতে হাজির হলে বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর বেঞ্চ ছয়টি মামলায় শাহ আলমকে দুই মাসের জামিন দেন। মামলাগুলোর মধ্যে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা একটি মামলা রয়েছে। এ মামলার আইনজীবী আহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুদক এ মামলা করে। অন্য পাঁচটি মামলার আইনজীবী ছিলেন আনিসুল হক। এর মধ্যে কেরানীগঞ্জ থানায় প্রাকৃতিক জলাধার রক্ষা আইনে দুটি, বাড্ডার থানায় ভূমি উন্নয়ন বিধিমালা-২০০৪ ভঙ্গের অভিযোগে একটি এবং কালিয়াকৈর থানায় সরকারি ভূমি দখলের অভিযোগে দুটি মামলা করা হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমইউএস/পিডি/১৭৫৫ ঘ.