নড়াইল, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লাখ দ্বীপ জ্বালিয়ে নড়াইলে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
সোমবার (২১ ফ্রেব্র"য়ারি) সন্ধ্যায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়িডোব মাঠে আয়োজিত এ আয়োজন দেখতে হাজির হন হাজার হাজার দর্শক। কয়েকশ স্বেচ্ছাসেবী অল্প সময়ের মধ্যে এক লাখ দ্বীপ জ্বালান। দ্বীপের আলোয় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের মাঠের মাঝখানে বিশেষভাবে নির্মিত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
গ্র"প থিয়েটার ফেডারেশনের সভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক লিয়াকত আলী লাকি, জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। লাখ দ্বীপ জ্বালানোর এ আয়োজনে পৃষ্ঠপোষকতা করে মোবাইল ফোন অপরেটর এক্সিয়াটা।
এই আয়োজনে সম্পৃক্ত মো. শান্ত জানান, ১৯৯৭ সালে একুশ উদযাপন পষর্দের সিদ্ধান্ত অনুযায়ী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্মৃতি সংসদের উদ্যোগে নড়াইলবাসির আর্থিক সহযোগিতায় চিত্রশিল্পী কাজল মুখ্যাজীর আঁকা নকশায় ২ হাজার মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয়েছিল এ আয়োজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২২০৯ ঘ.
bdnews24