২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন হয়রানির অভিযোগে স্কুলছাত্রের সাজা

যৌন হয়রানির অভিযোগে রাজশাহীর তানোর উপজেলায় এক স্কুলছাত্রকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2011, 12:16 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

রাজশাহী, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌন হয়রানির অভিযোগে রাজশাহীর তানোর উপজেলায় এক স্কুলছাত্রকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী-উল-শহীদ তানোর পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সুমন চৌধুরীকে দশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেয়। অবশ্য জরিমানার টাকা দিয়ে সুমনের বাবা আব্দুল মালেক তাকে ছাড়িয়ে নেয়। তানোর থানার ওসি আজিজুল হক সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১১টার দিকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করে সুমন। এ সময় ওই ছাত্রী চিৎকার করলে সুমন পালিয়ে যায়। পরে সুমনকে আটক করা হয়। এ ঘটনায় ইউএনও'র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে অভিযোগের সত্যতা প্রমাণ হলে তাকে দণ্ড দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এএল/১৮০৬ ঘ.