বরিশাল, ২০ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের গৌরনদী পৌরসভার এক সাবেক কাউন্সিলরকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
রোববার উপজেলার গেরাকুল গ্রামে এই ঘটনায় আহত হন সাবেক কাউন্সিলর গোলাম মোর্শেদ পান্না মিয়া।
হামলাকারীরা পান্না মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটও করেছে বলে তিনি অভিযোগ করেন।
এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পূর্ব শত্র"তার জেরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাবুল খানের ছেলে সাদ্দাম খানের নেতৃত্বে ১৫/২০ জন তরুণ বিকাল ৫টার দিকে গোলাম মোর্শেদ পান্না মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়।
তারা পান্না মিয়াকে কুপিয়ে জখম করে। তার ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর এবং নগদ অর্থ ও মূল্যবান মালামাল লুটও করে।
গৌরনদী থানার ওসি মো. নুরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে আরিফ হোসেন, সাইদুল ইসলাম, রহমান বেপারী, মো. শাহাদাত ও মো. সুমন নামে পাঁচজনকে আটক করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫১ ঘ.
bdnews24