ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশেপাশের এলাকায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাব ও পুলিশ।
রোববার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, পুলিশের সঙ্গে সমন্বয় করে র্যাব শহীদ মিনার এলাকায় তিনস্তরের নিরাপত্তা দেবে। ওই এলাকায় র্যাবের পাঁচ শতাধিক সদস্য মোতায়েন থাকবে। এলাকাটিকে তিনটি অংশে ভাগ করে বসানো হয়েছে ১০টি নিরাপত্তা চৌকি।
শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা কেউ যেনো হয়রানির শিকার না হন সেদিক খেয়াল রেখে তল্লাশি করা হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে বলা হয়। এ ব্যাপারে র্যাবের পক্ষ থেকে সবার সহযোগিতা চাওয়া হয়েছে।
রোববার দুপুরে শহীদ মিনার এলাকা পরিদর্শন করেন র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/কেএমএস/জিএনএ/২২০১ ঘ.
bdnews24