ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম শ্রেণীর (নন-ক্যাডার) ৩৫টি পদে নিয়োগ দিতে বিভিন্ন মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনকে সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
এর মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ পদে একজন (রেজি. নম্বর ০১৮৫৬৯), সহকারী যোগাযোগ প্রকৌশলী পদে একজন (রেজি. নম্বর ০৭৬৭৯১), কৃষি মন্ত্রণালয়ের অধীন তুলা উন্নয়ন বোর্ডে তুলা উন্নয়ন কর্মকর্তা পদে একজনকে (রেজি. নম্বর ০২২০৬১) পদায়নের জন্য সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা পদে ৩২ জনকে পদায়নের সুপারিশ করা হয়েছে। এদের রেজিস্ট্রেশন নম্বর হলো- ০৪২৫৩০, ০৭১৪৭১, ০৫৯৫৩৩, ০২১৭৯০, ১২০৬৩৮, ০২১৭৯২, ০১৬৭০০, ০৫৮৯৫১, ০৪৪১৭৮, ০০১২৭৩, ০০১০৯১, ০৪৪০০৭, ০০০৫৬০, ০২২৪৬২, ০৮১৮৬০, ০৪১৫১০, ০৮০৯২৩, ০৪৩৩৫০, ০৫৮০০৬, ১১৫৭২৮, ০৮৪১০৪, ০১৮৮০৪, ১০৯৯১২, ০২৭৩১০, ০৪২১০৫, ০৬১৮৬১, ০৪৪০৯৭, ০৩৮১৬২, ০০০২০০, ০৬৯৬০২, ০৩০৪৯৮, ০২৩১৪৬।
রোববার এক তথ্য বিবরণীতে এ কথা জানিয়ে সুপারিশকৃত প্রার্থীদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
বিবরণীতে আরো বলা হয়, নিয়োগ বিধিমালা-২০১০ অনুসরণ করে বিভিন্ন মন্ত্রণালয় থেকে পাওয়া শূন্য পদের অধিযাচন পত্রের তারিখের ক্রমানুসারে পর্যায়ক্রমে প্রার্থী মনোনয়ন প্রদানের এ প্রক্রিয়া ২৯ বিসিএস-এর চূড়ান্ত সুপারিশ প্রকাশের আগের দিন পর্যন্ত অব্যাহত থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/২০১২ ঘ.
bdnews24