ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ীতে নকল ঘি কারখানার সন্ধান পেয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
নকল ঘি তৈরি করার অপরাধে ওই কারখানার মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট এবিএম আনোয়ার পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার দুপুরে যাত্রাবাড়ীর শনির আখড়া মুসলিমবাগ বাগান বাড়িতে অভিযান চালিয়ে কারখানাটির সন্ধান মেলে।
এই কারখানায় 'ইভানা ফুড এন্ড কেমিক্যাল' নাম দিয়ে বাঘা বাড়ির নকল ঘি ছাড়াও নকল স্যালাইন, গ্লুকোজ ও ট্যাং তৈরি হতো। এসব মাল দেশের পূর্বাঞ্চলে পাঠানো হতো।
তিনি আরো জানান, ওই কারখানার সকল মালামাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।
অভিযানে র্যাব-২ এর মেজর এরশাদুল হক ও ঢাকা সিটি করপোরেশনের পরিদর্শক ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কেএমএস/১৭১৬ ঘ.
bdnews24