২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপালার মরদেহ পেলো বিএসএমএমইউ

অধ্যাপক অপালা ফারহাদের মরদেহ গবেষণার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে দেওয়া হয়েছে। জীবদ্দশায়ই নিজের দেহ দান করে গিয়েছিলেন এ সংস্কৃতিকর্মী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2011, 09:23 AM

Updated : 24 Aug 2022, 02:33 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অধ্যাপক অপালা ফারহাদের মরদেহ গবেষণার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে দেওয়া হয়েছে। জীবদ্দশায়ই নিজের দেহ দান করে গিয়েছিলেন এ সংস্কৃতিকর্মী। ওয়াহিদুল হক ও সনজীদা খাতুনের মেয়ে অপালা গত শুক্রবার রাতে মারা যান। তার বয়স হয়েছিলো ৫৪ বছর। অপালার ভাই পার্থ তানভীর নভেদ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রয়াতের ইচ্ছা অনুযায়ী মরদেহ চিকিৎসা বিজ্ঞানের কাজে ব্যবহারের জন্য দান করা হচ্ছে। এটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর শিক্ষা বিভাগে সংরক্ষণ করা হবে। মরদেহ সংরক্ষণ প্রক্রিয়ার জন্য বর্তমানে তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে বলে জানান তিনি। পার্থ বলেন, মানবকল্যাণে ব্যবহারের জন্য অপালা জীবিতবস্থায় তার মরদেহ দান করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগের অধ্যাপক অপালা তিনি ক্যান্সারে ভুগছিলেন। শনিবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ছায়ানটে তার মরদেহ রাখা হলে সেখানে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তার প্রতি শ্রদ্ধা জানায়। অপালা ছায়ানটের শিক্ষার্থী, পরবর্তীতে শিক্ষক এবং সাধারণ সংসদের সদস্য ছিলেন। অপালার স্বামী নিয়াজ মোর্শেদ কাদেরি বেসরকারি টেলিভিশন 'সময়' এর সম্পাদকীয় বিভাগের প্রধান। তাদের একটি মেয়ে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএম/এমআই/১৫২০ ঘ.