২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লোকালয়ে বাঘ, আতঙ্কিত গ্রামবাসী

সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন একটি গ্রামে শনিবার রাতে রয়েল বেঙ্গল টাইগার প্রবেশ করায় আতঙ্কিত হয়ে পড়েছে লোকজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2011, 06:24 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

সাতক্ষীরা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন একটি গ্রামে শনিবার রাতে রয়েল বেঙ্গল টাইগার প্রবেশ করায় আতঙ্কিত হয়ে পড়েছে লোকজন। রাত ৯টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের মথুরাপুর সাধুপাড়ায় বাঘটি প্রবেশ করে বলে জানায় বন বিভাগের কর্মীরা। স্থানীয়রা জানায়, গ্রামের সুভাষ মণ্ডলের বাড়িতে বাঘটি ঢুকে পড়লে বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। এরপর গ্রামবাসীরা পটকা ফোটালে বাঘটি বাড়ির পাশের একটি ঝোপের ভিতর ঢুকে পড়ে। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন কর্মকর্তা (এসিএফ) তৌফিকুল ইসলাম বলেন, বাঘ ঢোকার খবর পেয়ে সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশনের বনরক্ষীরা সেখানে গিয়ে বাঘটির সন্ধান করছে। বাঘটিকে বনের ভিতর ফেরত পাঠানোর চেষ্টা চলছে। মসজিদের মাইকে গ্রামবাসীদের সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১০ ঘ.