২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্বর্ণ চুরির অভিযোগে আটক পাঁচ নারী

সিরাজগঞ্জ শহরে স্বর্ণ চুরির অভিযোগে পাঁচ নারীকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2011, 12:49 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

সিরাজগঞ্জ, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ শহরে স্বর্ণ চুরির অভিযোগে পাঁচ নারীকে আটক করা হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে কানু জুয়েলার্স থেকে তাদের আটক করা হয়। এরা হলেন- শামিমা ইয়াছমিন ওরফে লাকী (৩৮), জেসমিন খাতুন (৩৫), ফরিদা ইয়াছমিন ওরফে বিলকিছ (৩৮), তনিমা বেগম (৪২) ও তাসলিমা খাতুন (৩৬)। এর মধ্যে তাসলিমার সঙ্গ ১১ মাস বয়সের একটি শিশুও রয়েছে। সিরাজগঞ্জ জুয়েলার্স মালিক সমিতির সাধারণ সম্পাদক ও কানু জুয়েলার্সের মালিক সন্তোষ কুমার কানু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটক মহিলারা স্বর্ণ কেনার কথা বলে তার দোকানে বিভিন্ন অলঙ্কার দেখতে থাকে। এক পর্যায়ে কিছু অলঙ্কার তারা কৌশলে ব্যাগে ঢুকিয়ে চলে যওয়ার চেষ্টা করে। কিন্তু স্বর্ণ চুরির ঘটনাটি দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়লে তাদের আটক করে পুলিশে দেওয়া হয়। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোসাদ্দেক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের কাছ থেকে ৫২ হাজার ২০০ টাকা ও পাঁচটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে। এরা একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের সদস্য। এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৪৪ ঘ.