২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে 'বন্দুকযুদ্ধ'র পর ৪ ডাকাত গ্রেপ্তার

নোয়াখালীর কোম্পানিগঞ্জে 'বন্দুকযুদ্ধ'র পর গুলিবিদ্ধ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2011, 12:09 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

নোয়াখালী, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর কোম্পানিগঞ্জে 'বন্দুকযুদ্ধ'র পর গুলিবিদ্ধ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার ভোররাতে উপজেলার মুছাপুর গ্রামে ওই 'বন্দুকযুদ্ধ' হয় বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গ্রেপ্তার চার জন হলেন- মো. সুজন (২৩), মো. ফারুক (২৩), মো. নবীদুর রহমান (২৬) ও মো. হারুন (৩২)। র‌্যাব জানায়, ডাকাতির খবর পেয়ে র‌্যাব-১১ এর একটি দল মুছাপুর গ্রামে অভিযান চালায়। "রাত সোয়া ২টার দিকে র‌্যাব সেখানে পৌঁছলে ডাকাতরা অতর্কিতে গুলি চালায়। তখন র‌্যাবও পাল্টা ১৬ রাউন্ড গুলি ছোড়ে। পরে পুলিশ ও এলাকাবাসীর সহায়তায় গুলিবিদ্ধ চার ডাকাতকে আটক করা হয়", বলা হয় বিজ্ঞপ্তিতে। র‌্যাব জানায়, ঘটনাস্থল থেকে দুটি এলজি, দুই রাউন্ড কার্তুজ, এক রাউন্ড গুলি, তিনটি রামদা এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেছে। এ ঘটনায় র‌্যাব-১১ এর উপ সহকারী পরিচালক গোলাম মর্তুজা বাদি হয়ে কোম্পানীগঞ্জ থানায় তিনটি মামলা করেছেন। কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডাকাতরা কুমিল্লার নাঙ্গলকোট, চট্টগ্রামের আনোয়ারা এবং খুলশি এলাকার বাসিন্দা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৮০০ ঘ.