২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরনিয়াবাত সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ ফেব্র"য়ারি একদিনের সফরে বরিশালে যাচ্ছেন। এ সময় তিনি কীর্তনখোলা নদীতে শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতু উদ্বোধন করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2011, 10:33 AM

Updated : 24 Aug 2022, 02:33 PM

বরিশাল, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ ফেব্র"য়ারি একদিনের সফরে বরিশালে আসছেন। কীর্তনখোলা নদীতে দেশীয় প্রযুক্তিতে নির্মিত শহীদ আবদুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতু উদ্বোধনের জন্য তিনি বরিশালে আসছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন জেলা প্রশাসক। এছাড়াও প্রধানমন্ত্রী সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্নকাঠীতে বরিশাল বিশ্ববিদ্যালয় ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তিনি বরিশাল শিক্ষা বোর্ডের নবনির্মিত ভবনেরও উদ্বোধন করবেন। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর সফরসুচী চুড়ান্ত করা হয়েছে। বরিশালের জেলা প্রশাসক এসএম আরিফ-উর রহমান এই সফরের সত্যতা নিশ্চিত করে বলেছেন, এদিন সকালে বিশেষ হেলিকপ্টারযোগে বরিশালে পৌঁছবেন প্রধানমন্ত্রী। আর এ লক্ষ্যে যাবতীয় প্র