২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বাড্ডায় তরুণীর আত্মহত্যা'

রাজধানীর বাড্ডায় এক তরুণী নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ফাঁসিতে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2011, 05:50 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাড্ডায় এক তরুণী নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ফাঁসিতে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার দুপুর আড়াইটায় ২০ নম্বর মেরুল বাড্ডা নিউ হারবাল বিউটি পার্লারে ফ্যানের সঙ্গে ঝুলন্ত রাবেয়া আক্তারের (২২) লাশ উদ্ধার করে পুলিশ । তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়। পাঁচ মাস আগে রাবেয়া এই বিউটি পার্লার চালু করেন বলে পুলিশ জানায়। বাড্ডা থানার উপ-পরিদর্শক বাবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুনেছি তার স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে। দাম্পত্য জীবনে অশান্তির কারণে মেয়েটি আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।" ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/ডিডি/২৩৩৮ ঘ.