২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একুশের বইমেলায় জাতীয় শিক্ষানীতি

জনগণের আগ্রহের কথা বিবেচনা করে জাতীয় শিক্ষানীতি-২০১০ এর মুদ্রিত কপি অমর একুশে গ্রন্থমেলায় বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2011, 02:35 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনগণের আগ্রহের কথা বিবেচনা করে জাতীয় শিক্ষানীতি-২০১০ এর মুদ্রিত কপি অমর একুশে গ্রন্থমেলায় বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রোববার বিকাল ৪টায় বইমেলায় এনসিটিবি'র স্টলে এর বিক্রি কার্যক্রম উদ্বোধন করবেন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর স্টলে এ শিক্ষানীতি পাওয়া যাবে। শুক্রবার এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়। এ শিক্ষানীতির মূল্য ধরা হয়েছে একশ' টাকা। তবে মেলায় তা ২৫% কমিশনে বিক্রি করা হবে। গত বছরের ৭ এপ্রিল জাতীয় শিক্ষানীতি প্রণয়নের জন্য অধ্যাপক কবীর চৌধুরীর নেতৃত্বে একটি জাতীয় কমিটি গঠন করে সরকার। ওই বছরের ৯ অক্টোবর নবম সংসদের ষষ্ঠ অধিবেশনে এই শিক্ষানীতি উত্থাপিত হয়। গত ৭ ডিসেম্বর জাতীয় সংসদে শিক্ষানীতি পাস হয়। পরে এই শিক্ষানীতি বাস্তবায়নে একটি কমিটি করে সরকার। স