২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় বার্ড ফ্লু, ২ হাজার মুরগি নিধন

ভোলা সদর উপজেলার পৌর চরনোয়াবাদে একটি খামারের বার্ড ফ্লু আক্রান্ত দুই হাজার মুরগি নিধন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2011, 12:05 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

ভোলা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- ভোলা সদর উপজেলার পৌর চরনোয়াবাদে একটি খামারের বার্ড ফ্লু আক্রান্ত দুই হাজার মুরগি নিধন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগ আহাম্মদ পোল্ট্রি ফার্মের এসব মুরগি মেরে মাটি চাপা দেয়। এ সময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রদীপ কুমার কর্মকার, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল আখতারসহ অন্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। ডা. প্রদীপ কুমার কর্মকার বলেন, আহাম্মদ পোল্টি ফার্মের মালিক মাসুদুর রহমান তার খামারের হঠাৎ মরে যাওয়া দ'ুটি মুরগি নিয়ে এলে ভোলায় বার্ড ফ্লু নিশ্চিত হওয়ার পর তা বরিশাল ও ঢাকায় পাঠানো হয়। সেখানেও নিশ্চিত হওয়ায় উচ্চ পর্যায়ের নির্দেশে মুরগিগুলো নিধন করা হয়। খামারের মালিককে প্রতি মুরগির জন্য সরকার দু'শ টাকা করে ক্ষতিপূরণ দেবে বলে জানান জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। খামারের মালিক তার প্রায় সাড়ে আট লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০০ ঘ.