লালমনিরহাট, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার পাটগ্রামের 'শ্রী শ্রী মা পাটেশ্বরী মন্দির' থেকে চুরি যাওয়া মূর্তির দু'টি উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল আটটার দিকে মন্দিরের দক্ষিণ পাশের একটি ড্রেন থেকে এগুলো উদ্ধার করা হয়। মূর্তি দুটো গোপাল ও রাধারানীর।
পুলিশ জানিয়েছে, রোববার রাতে ওই মন্দির থেকে চারটি মূর্তি চুরি হয়েছিলো। এ ঘটনায় এ পর্যন্ত ৬ জনকে আটক করা হয়েছে।
পাটগ্রাম থানার ওসি ফরিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাকি দুটি মূর্তি উদ্ধারের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২২১২ ঘ.
bdnews24