২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে যাত্রী-পরিবহন কর্মী সংঘর্ষ, আহত ৫

নারায়ণগঞ্জ শহরের গলাচিপায় শ্যামলী পরিবহনের বাসের টিকিট কাউন্টারে যাত্রীদের সঙ্গে পরিবহন কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচ জন আহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2011, 03:55 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

নারায়ণগঞ্জ, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরের গলাচিপায় শ্যামলী পরিবহনের বাসের টিকিট কাউন্টারে যাত্রীদের সঙ্গে পরিবহন কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচ জন আহত হয়। বৃহস্পতিবার দুপুরে তুচ্ছ ঘটনায় এই সংঘর্ষ ঘটে। আহতরা হলো বাস যাত্রী শিপন আহমেদ, মো. ইমন, মোহাম্মদ হৃদয়, শ্যামলী পরিবহনের নারায়ণগঞ্জ কাউন্টার ব্যবস্থাপক মহসিন আরিফ ও পরিচালক আবদুল আজিজ। তাদেরকে খানপুরে নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। কাউন্টার ব্যবস্থাপক মহসিন আরিফ জানান, চার দিন আগে ৫/৬ জন যুবক চট্টগ্রামে যাওয়ার জন্য ৪টি টিকেট বুকিং দেয়। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তারা কাউন্টারে আসে এবং অতিরিক্ত দুটি টিকেট দাবি করে। অতিরিক্ত টিকেট প্রদানে কাউন্টার থেকে অপারগতা প্রকাশ করায় যুবকরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এসময় কথা কাটাকাটি ও এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে আরো ১০-১২ জন যুবক এসে কাউন্টার কর্মীদের মারধর করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) মো. গুলজার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১৪৮ ঘ.